নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। ডিগ্রী কলেজের প্রধান গেট থেকে নবাবগঞ্জ থেকে ভাদুরিয়া গামী সড়কের দুই ধারে মানব বন্ধনে অংশগ্রহণ করেন ওই কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, অধ্যক্ষের ভবন, তিন তলা বিশিষ্ট জামে মসজিদ, ২১ একর কৃষি ফসল উৎপাদন কারী জমি, ফলের বাগান, পুকুর সব মিলিয়ে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অথচ এই কলেজটি সরকারি নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী জাতীয়করণের দাবি রাখে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার প্রধানমন্ত্রী নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশের ও শিক্ষাক্ষেত্রে ডিজিটাল উন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, উপজেলা সদর সংলগ্ন এই কলেজটি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।আক্ষেপ করে বলেছেন, উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার আফতাবগঞ্জ মহাবিদ্যালয় কিভাবে জাতীয়করণের আওতায় আসতে পারে। সরকারের শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান তিনি। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহাগ জানান, ১৯৭২ সালে মরহুম আ.লীগ নেতা আব্দুল জলিল মন্ডল অক্লান্ত পরিশ্রম করে কলেজটি প্রতিষ্ঠা করেন। জাতীয়করণ করা অতীব জরুরী। প্রভাষক মো. সরোয়ার হোসেন রাশেদ ও একে এম নুরুজ্জামান চৌধুরী জানান, উপজেলা পর্যায়ে কলেজ জাতীয়করণের যাবতীয় শর্ত এই কলেজের রয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রধান বলেছেন, কলেজ জাতীয়করণের বিষয় নিয়ে রাজনীতি শুরু হয়েছে। যে প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার উপযোগী তা করা হচ্ছে না। এটা পুরোটাই জুলুম। এক সময় উপজেলা আওয়ামী লীগ দলকে নেতৃত্ব দিতো দাউদপুর থেকেই। এখানেই অনেক প্রবীণ আওয়ামী লীগ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের বসবাস। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সুপারিশ বা প্রতিবেদন প্রয়োজন হয়না। কোন প্রতিষ্ঠান জাতীয়করণ হবে তা প্রধানমন্ত্রীর দপ্তরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

0 comments:
Post a Comment