Home /
Uncategories /
নবাবগঞ্জ সাবেক সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর স্মরণ সভা ও ইফতার মাহফিল
নবাবগঞ্জ সাবেক সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর স্মরণ সভা ও ইফতার মাহফিল
নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে এম রুহুল আমিন প্রধান :গত ২৫শে জুন দিনাজপুরের ৬ আসনের মরহুম সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজুর ১০ম মৃত্যু বার্ষীকি উপলক্ষে স্মরণ সভা ,ইফতার ও দোয়া মাহফিল বে-সরকারি পর্যটন কেন্দ্র স্বপ্নপুরি চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বৈকাল ৪টায় ৯নং কুশদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বপ্ন পুরির স্বত্তাধিকারী আলহাজ্জ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্যের পুত্র বর্তমান দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক , নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ,থানা অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন ,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ। অন্যান্যদের মধ্যে সৃতি চারণ হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগ নেতা এডভোকেট আব্দুস সালাম আমান , মোঃ আমির হোসেন , ডা: মোশারফ হোসেন , জিয়াউর রহমান মানিক, হাকিমপুর উপজেলার আলীগ নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোঃ হারুনুর রশিদ । এছাড়াও ওই স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর মেয়র মোঃ জামিল হোসেন চলন্ত ,বিরামপুর পৌর মেয়র আলহাজ্জ লিয়াকত হোসেন টুুটুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান (মিলন), এডভোকেট মওলাবক্স , ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম বাদশা , বিনোদ নগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নবাবগঞ্জ কেন্দ্রীয় বণিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর আলম , বণিক সমিতির দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুর রহমান । স্মরণ সভায় নবাবগঞ্জ ,বিরামপুর ,হাকিম পুর ঘোড়াঘাট উপজেলার আওয়ামীলীগ ও তার আঙ্গসংগঠন ,সরকারি কর্মকর্তা ,পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বক্তারা বলেছেন মরহুম সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজুর দিনাজপুর ৬ আসনের সর্বদলীয় মানুষের কাছে গণমানুষের নেতা ছিলেন। তার রেখে যাওয়া আদর্শ ও কর্মজীবন বাস্তবায়ন করে ৬ আসনের উন্নয়নে শপথ নিয়ে তার পুত্র মোঃ শিবলী সাদিক এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহব্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেছেন আমার বাবার মৃত্যুর ১০ বছর ৪ উপজেলার সর্বস্তরের মানুষ আজ আমার বাবার স্মরণ সভায় উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত আন্দন্দিত । আমার বাবা জন মানুষের নিবেদিত ব্যক্তি ছিল গোটা জীবন আপনাদের কাছে থেকে সেবা করে গেছেন আমি যেখানে যাই আমার মরহুম বাবার আর্দশের কথা শুনতে পাই । কেউ বলে তিনি গ্রামের মাতৃভাষায় কথা বলতে গরীব দুখী মানুষের সবসময় খোঁজ নিত। আমি আপনাদের সাথে আছি । পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন পাউষগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মামুনুর রশিদ। - see more-
0 comments:
Post a Comment