De De Pal Tule De Sania Roma

নবাবগঞ্জে ৪ বছর পর এ্যাসিলেন্ট-এর যোগদান


দিনাজপুরের নবাবগঞ্জে ৪ বছর পর এ্যাসিলেন্ট’এর যোগদান। গত রোববার সহকারী কমিশনার (ভূমি) অফিসার মৌসুমী আফরিদা যোগদান করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান। ওই অফিসের সার্ভেয়ার অলক প্রাং জানান- যোগদান করে দাপ্তরিক কাজ করেছেন। উল্লেখ্য, ২০১২ ইং সালে সহকারী কমিশনার (ভূমি) মফিজুল ইসলাম অন্যত্র বদলি হওয়ার পর অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছিল কার্যালয়টি। নব-যোগদান করা কমিশনরা (ভূমি) জানান- তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। - See more at: Meraj BD

নবাবগঞ্জে ২কোটি ৭০লাখ টাকা বরাদ্দে বরেন্দ্রর নির্মিত

Biddut
 দিনাজপুরের নবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী  উন্নয়ন কর্র্তৃপক্ষের অধীনে উপজেলার বিভিন্ন স্থানে ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দে ৯টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে বলে সহকারি প্রকৌশলী মো. আজমাল  হোসেন জানান।
কৃষকেরা জানান, বরেন্দ্র কর্তৃক নলকূপগুলো স্থাপন করা হলেও বিদ্যুৎ সংযোগের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। এর কারণে এলাকার কৃষি ফসল উৎপাদনে সহায়তা পাচ্ছে না কৃষক। গত মৌসুমে বিদ্যুৎ সংযোগ মেলেনি ওই নলকূপে।
উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের উত্তর খালিপপুর, ২নং বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর, ভোটারপাড়া, মধ্যমাগুরা, ৭নং দাউদপুর ইউনিয়নের দোমাইল ও ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নিচান এলাকায় স্থাপিত হয়েছে গভীর নলকূপ।
এলাকার কৃষকের দাবি বিদ্যুৎ সংযোগ না পেলে আসন্ন ইরি-বোরো মৌসুমে ধান ও রবি শস্য উৎপাদন করতে পারবে না। তাদের দাবি বিষয়টি তদন্তপূর্বক যেন কৃষি ফসল উৎপাদনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি কোষাধ্যক্ষ ও নবাবগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. মামুনুর রশীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইরি-বোরো মৌসুমে গভীর নলকূপ গুলোতে সংযোগ দেয়া হবে।
এ বিষয়ে নবাবগঞ্জ বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে পত্র প্রেরণ করা হয়েছে। সবকিছু প্রস্তুত বিদ্যুৎ সংযোগ পেলেই কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবে।

নবাবগঞ্জে বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা ১
শনিবার বেলা ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রামের বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী (৬৪) অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নাল্লিাহি……………….রাজেউন। তার মৃত্যুর সংবাদ পেয়েই উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে অংশগ্রহণ করে।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান মন্ডল, থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. দবিরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. এখলাছুর রহমান উপস্থিত  ছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নবাবগঞ্জে বিভিন্ন কমসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

সোমবার সারাদেশের ন্যায় যথাযোগ্য মযার্দা ও বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
সকালে সরকারি ,বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্প মাল্য অর্পন ,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন , শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , বাদ যোহর ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা । বেলা ১১টায় এক শোক র‌্যালী উপজেলার গুরুত্বপূণর্  সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার  চত্ত্বরে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন , জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আমির হোসেন , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান ,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা , বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান , যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী ।
এদিকে নিজেই রক্ত দিয়ে  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্ধোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক । এছাড়াও উপজেলার সকল সরকারি মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে শোক দিবস পালিত হয়েছে।

নবাবগঞ্জ দাউদপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের  দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। ডিগ্রী কলেজের প্রধান গেট থেকে নবাবগঞ্জ থেকে ভাদুরিয়া গামী সড়কের দুই ধারে মানব বন্ধনে অংশগ্রহণ করেন ওই কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।কলেজের একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের আবাসিক ভবন, অধ্যক্ষের ভবন, তিন তলা বিশিষ্ট জামে মসজিদ, ২১ একর কৃষি ফসল উৎপাদন কারী জমি, ফলের বাগান, পুকুর সব মিলিয়ে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অথচ এই কলেজটি সরকারি নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী জাতীয়করণের দাবি রাখে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার প্রধানমন্ত্রী নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশের ও শিক্ষাক্ষেত্রে ডিজিটাল উন্নয়নে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেছেন, উপজেলা সদর সংলগ্ন এই কলেজটি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।আক্ষেপ করে বলেছেন, উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার আফতাবগঞ্জ মহাবিদ্যালয় কিভাবে জাতীয়করণের আওতায় আসতে পারে। সরকারের শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান তিনি। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহাগ জানান, ১৯৭২ সালে মরহুম আ.লীগ নেতা আব্দুল জলিল মন্ডল অক্লান্ত পরিশ্রম করে কলেজটি প্রতিষ্ঠা করেন। জাতীয়করণ করা অতীব জরুরী। প্রভাষক মো. সরোয়ার হোসেন রাশেদ ও একে এম নুরুজ্জামান চৌধুরী জানান, উপজেলা পর্যায়ে কলেজ জাতীয়করণের যাবতীয় শর্ত এই কলেজের রয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রধান বলেছেন, কলেজ জাতীয়করণের বিষয় নিয়ে রাজনীতি শুরু হয়েছে। যে প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার উপযোগী তা করা হচ্ছে না। এটা পুরোটাই জুলুম। এক সময় উপজেলা আওয়ামী লীগ দলকে নেতৃত্ব দিতো দাউদপুর থেকেই। এখানেই অনেক প্রবীণ আওয়ামী লীগ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের বসবাস। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সুপারিশ বা প্রতিবেদন প্রয়োজন হয়না। কোন প্রতিষ্ঠান জাতীয়করণ হবে তা  প্রধানমন্ত্রীর দপ্তরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নবাবগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর বিভাগে ২য় স্থানে


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর বিভাগে উপজেলা পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ পরিচালনার কাজে ২য় স্থান অধিকার করেছে। এ কারনে গত ৩১ মে রাজশাহী শিল্পকলা একাডেমিতে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরন করেছেন। গত বৃহস্পতিবার নবাবগঞ্জ প্রেস ক্লাবে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তাদের কে কর্তৃপক্ষ রংপুর বিভাগের মধ্যে ২য় স্থানে অধিকার প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ সহ ধন্যবাদ জানান। সভায় কমিটির সহ-সভাপতি অধ্যাপক প্রমোদ চন্দ্র সরকার, শিক্ষক মমতাজ উদ্দীন চৌধুরী (পুতুল), সাঃ সম্পাদক প্রভাষক আল আলিমুল রাজিব, সদস্য ব্যবসায়ী আফজাল হোসেন, শিক্ষিকা রোকেয়া বেগম, শিক্ষক আনিছুর রহমান, সমাজ সেবক নুর মোহাম্মদ সরদার ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
Powered by Blogger.